Homeঅপরাধযাত্রাবাড়ীতে বাড়ির ছাদ থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

যাত্রাবাড়ীতে বাড়ির ছাদ থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়কের নিজ বাসার ছাদ থেকে সোহেল আহমেদ (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সোহেল তার ছয়তলা বাড়ির ছাদে টিনশেড ঘরে সময় কাটাতেন। সেখানেই তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। তিনি ব্যবসা করতেন, তবে কী ব্যবসা করতেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তার একাধিক বাড়ি রয়েছে বলেও জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ আগামীর সময়কে বলেছেন, সোহেলকে কে বা কারা হত্যা করেছে জানা যায়নি। আমরা এ নিয়ে কাজ করছি। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য