Homeঅপরাধবিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। এ ঘটনায় জড়িত আরও দুই জন পলাতক। শনিবার ও রবিবার সন্ধ্যায় পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ভুক্তভোগী এক প্রবাসীর ভাইয়ের মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট প্রবাসীর ভাই মো. সুমন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। বিমানবন্দর থানার মামলা নম্বর ৪৬। মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত তিন নম্বর আসামি ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালেয়শিয়া প্রবাসী। গত ২৮ আগস্ট বড় ভাই আমার বোনের বিবাহ ও আমার পরিবারের ব্যবহারের জন্য মালেয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠায়। পরবর্তী সময়ে আমার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে রাত ৮টায় বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে নেওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার ও বন্ধুর কাছে থাকা ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে ভাড়া করা গাড়িতে উঠি।

তিনি বলেন, সেখান থেকে রাত ৮টা ৫ মিনিটে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কস্থ বলাকা ভবনের বিপরীত পাশে রাস্তায় পৌঁছালে আসিমা হামলা করে। ‘আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ করি। আমাদের কাছে বোম আছে,’ আসামিরা এসব বলে এলোপাতারি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তারা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এরপর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে।

এসময় একজন পথচারী আমাদের বাঁচানোর চেষ্টা করে ও অপর একজন পথচারীর কৌশলে তাহার মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে। একপর্যায়ে আরো লোকজন আসতে দেখে আসামিরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য