Homeজাতীয়২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭০২

ডেঙ্গু:
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭০২

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০২ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে মোট ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৭৭ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯০ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য