রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক, একটি ধারালো ছুরি, ১৪টি মোবাইল ফোন, এক ভিকটিম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানানো হয়।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ১৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংচা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, ১ জন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


