Homeআন্তর্জাতিকবাংলাদেশ লাগোয়া ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত

বাংলাদেশ লাগোয়া ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত

নিজেদের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ আরো বাড়াতে শিলিগুড়ি করিডরে চার লেনের নতুন আরেকটি মহাসড়ক বানাবে ভারত। এ জন্য দেশটির কেন্দ্রীয় সরকার দুই হাজার কোটিরও বেশি রুপি বরাদ্দ দিয়েছে। শিলিগুড়ি করিডর চিকেনস নেক নামেও পরিচিত, যা বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়। এ ছাড়া ভারতের সরু এই করিডরটির সঙ্গে নেপালের সীমান্তও আছে। এটি ভুটান ও চীন থেকেও খুব কাছে। নতুন মহাসড়কটি লম্বায় ৩১ কিলোমিটার হবে। এটি বর্তমান মহাসড়ক-২৭-এর পাশেই নির্মাণ করা হবে।

গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়করী ফেসবুকে এক পোস্টে জানান, নতুন মহাসড়কটির জন্য সব মিলিয়ে দুই হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি পানিট্যাংকি ও খড়িবাড়ী হয়ে বাগদোগ্রা থেকে বিহারের গালগালিয়াকে যুক্ত করবে। নতুন সড়কটি জাতীয় মহাসড়ক-৩২৭ নামে পরিচিতি পাবে এবং জাতীয় মহাসড়ক-২৭ থেকে এর দূরত্ব থাকবে ২০ থেকে ৩০ কিলোমিটার।

৬০ কিলোমিটার লম্বা শিলিগুড়ি করিডর প্রস্থে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। এটি ভারতের এক অংশ থেকে আরেক অংশ যুক্ত করার একমাত্র পথ, যা দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গড়করী বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গেও সড়ক যোগাযোগ সহজ হবে এই মহাসড়কের মাধ্যমে। এদিকে ২০২৪ সালে ৫ আগস্ট বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর শিলিগুড়ি করিডর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে ভারত। এরপর সেখানে সামরিক উপস্থিতি বৃদ্ধি করে নয়াদিল্লি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য