Homeখেলাএমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

ভাগ্যটাই সঙ্গ দিচ্ছিল না রিয়াল মাদ্রিদকে। রিয়াল বেতিসের বিপক্ষে তাদের গোল বাতিল হয়েছে ভিএআরে। বল ফিরে এসেছে পোস্টে লেগৈ। এমনকি ইনজুরি টাইমে মিস হয়েছে পেনাল্টিও!

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসে লা লিগার নতুন মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পেল জোসে মরিনহোর দল। বেতিস তাদের হারিয়েছে ১-০ গোলে। ৮১ মিনিটে একমাত্র গোলটি ট্রয় পারটের।

লা লিগায় টানা ৩ জয়ে উড়ন্ত শুরুই করেছিল রিয়াল মাদ্রিদ। চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেল তারা। যদিও বেতিসের মাঠে ৫৮ শতাংশ বলের দখল রেখে ৮টি শট লক্ষ্যে রেখেছিল তারা, তারপরও পায়নি গোলের দেখা।

এস্পানিয়লের বিপক্ষে গোল করে রিয়ালের নায়ক হয়েছিলেন কার্লোস এস্পি। আজও বেতিসের বিপক্ষে ৮৭ মিনিটে তার অসাধারণ বাইসাইকেল কিক জড়ায় জালে। কিন্তু আক্রমণ শুরুর সময় হার্নান্দেস অফসাইড থাকায় ভিএআরে বাতিল হয় গোল।

ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সে নাথান ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু এমবাপ্পের শট ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক আলভারো ভায়েস।পেনাল্টিটি আবারও নেওয়ার আবেদন জনিয়েছিল রিয়াল। তাদের অভিযোগ আগেই বক্সে ঢুকে পড়েছিলেন বেতিসের বার্তা। তবে ভিএআরে নাকচ করা হয় সেই দাবি।

ইনজুরি টাইমের সপ্তম মিনিটে কর্নার থেকে আসা বলে এস্পির হেড অসাধারণ সেভ করে বেতিসকে আবারও রক্ষা করেন ভায়েস।

৮১ মিনিটে পেরতের গোলটাই গড়ে দেয় ম্যাচের ব্যবধান। রিয়াল গোললক্ষক থিবো কোর্তোয়া অসাধারণ দক্ষতায় সেভ করেছিলেন দেয়োসার হেড। কিন্তু ফিরতি বল জালে জড়িয়ে দেন পারট।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য