Homeজাতীয়পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

আজ মঙ্গলবার আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছে পিএসসির একটি বিশ্বস্ত সূত্র।

এ বিষয়ে জানতে অধ্যাপক মোবাশ্বের মোনেমের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

পরে যোগাযোগ করা হয় পিএসসি সচিব ফজলুর রহমানের সঙ্গে। তিনি আগামীর সময়কে বলেছেন, ‘পদত্যাগের বিষয়টি আমার জানা নেই। আজ সকালেও কমিশনের একটি বৈঠকে অংশ নিয়েছিলেন চেয়ারম্যান।’

২০২৪-এর গণঅভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য