রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার হওয়া আখতারুজ্জামানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


