Homeআন্তর্জাতিকইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হলে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সম্ভাব্য একটি চুক্তির প্রাথমিক কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় তিনি সামরিক অভিযান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে বড় সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ওয়াশিংটনকে হামলা না চালানোর অনুরোধ জানায়, কারণ সম্ভাব্য চুক্তির মৌলিক রূপরেখা নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে।

ট্রাম্পের দাবি, ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা হবে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকিরও অবসান ঘটানো হবে।

তিনি আরও বলেন, বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি হামলার পরিকল্পনা বাতিলে সম্মত হয়েছেন। তবে এজন্য দ্রুত চুক্তি চূড়ান্ত করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার এই সিদ্ধান্তের সঙ্গে ইসরাইলও একমত হয়েছে। পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান।

তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে ইরান কিংবা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য