Homeঅপরাধছেলের ছুরিকাঘাতে মা বাবা নিহত

বিয়ে নিয়ে বিরোধ
ছেলের ছুরিকাঘাতে মা বাবা নিহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ে নিয়ে কথা কাটাকাটির জেরে ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের মহাজন বাড়ি এলাকায় এ ঘটনার শিকার হয়েছেন স্বপন দাশগুপ্ত (৬৫) ও কল্পনা দাশগুপ্ত (৫৫)। অভিযুক্ত ছেলে রোমি রাজ দাশগুপ্তকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, বিয়ে নিয়ে রোমি রাজ দাশগুপ্তের সঙ্গে তার মা কল্পনা দাশগুপ্তের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাঁচি দিয়ে মায়ের ওপর এলোপাতাড়ি হামলা চালালে ঘটনাস্থলেই কল্পনা দাশগুপ্তের মৃত্যু হয়। স্ত্রীকে বাঁচাতে বাবা স্বপন দাশগুপ্ত এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলে তিনিও লুটিয়ে পড়েন। এ সময় প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পর স্বপন দাশগুপ্তের মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন উদ্দীন বলেন, আহত অবস্থায় স্বপন দাশগুপ্তকে আনা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছিল। অ্যাম্বুলেন্সে তোলার পর তিনি মারা যান। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য