১৯ বছর বয়স, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—স্বপ্নপূরণের দিনে ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল।
বিশ্ব ফুটবলের আকাশে নতুন নক্ষত্রের নাম লামিন ইয়ামাল। বয়স মাত্র ১৯ বছর। গায়ে ১৯ নম্বর জার্সি। আর যেদিন তিনি ছুঁয়ে দেখলেন ফুটবলের সর্বোচ্চ স্বপ্ন, সেই বিশ্বকাপ জয়ের দিনটিও ১৯ জুলাই। এমন অবিশ্বাস্য কাকতালীয় ঘটনায় মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব।
স্পেনের জার্সিতে বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। ম্যাচ শেষে ট্রফি হাতে তার উচ্ছ্বাস আর সতীর্থদের সঙ্গে উদযাপনের দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয় করে ইয়ামাল প্রমাণ করলেন, প্রতিভা বয়সের গণ্ডিতে আবদ্ধ নয়।
ফুটবল প্রেমীদের মতে, এই অর্জন তাকে আগামী দিনের অন্যতম সেরা ফুটবলার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘১৯’। অনেকেই লিখছেন, “১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—এ যেন নিয়তির লেখা এক গল্প। তবে ইয়ামালের কাছে এটি শুধুই সংখ্যা নয়; এর পেছনে রয়েছে দীর্ঘ পরিশ্রম, আত্মত্যাগ ও অদম্য মানসিকতা।
বিশ্বকাপ জয়ের পর ইয়ামাল বলেন, আমি সবসময় বিশ্বাস করেছি, একদিন দেশের জন্য বড় কিছু করতে পারব। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। ফুটবলের ইতিহাসে অনেক কিংবদন্তির জন্ম হয়েছে বিশ্বকাপের মঞ্চে। সেই তালিকায় এবার যোগ হলো লামিন ইয়ামালের নাম। আর ১৯ সংখ্যাটি হয়ে থাকল তার সাফল্যের চিরস্মরণীয় প্রতীক।
‘১৯’- সন্মুখে যাওয়ার প্রতিশ্রুতি * ১৯ অদম্যতার আহবান * ১৯ বিজয়ের আহবান তারই প্রমান এই গথিক তরুণ তুর্ক লামিন ইয়ামাল । আন্তর্জাতিক ফুটবলে অন্যতম কনিষ্ঠ বিশ্বকাপজয়ী এই তারকা * বিশ্বকাপ জয়ে গথিক শিবিরের আক্রমন ভাগে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে প্রতিপক্ষের প্রতিরক্ষা বুহ্য তছনছ করে সবচেয়ে বড় ভুমিকা পালন করেছেন ।।
জন্ম ৩ জুলাই ২০০৭ বয়স ১৯ বছর (বিশ্বকাপ জয়ের সময়) জাতীয়তা স্প্যানিশ জার্সি নম্বর ১৯ পজিশন উইঙ্গার বিশ্বকাপ জয় ১৯ জুলাই, ২০২৬ বিশেষত্ব গতি, ড্রিবলিং ও সৃজনশীল আক্রমণভাগ আলোচনার কারণ ‘১৯’-এর অবিশ্বাস্য বিজয়। তার প্রতিভার স্বাক্ষর ভবিষ্যৎ ফুটবল প্রেমীদের নিশ্চয়ই চমকপ্রদ করে রাখবে এটা নিঃসন্দেহে বলা যায়।


