Homeঅপরাধগহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি ও হাড় উদ্ধার

গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি ও হাড় উদ্ধার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার হাতির ডেরা এলাকার ‘আকাশমনি বাগান’ থেকে খুলি ও হাড় ছাড়াও একটি ব্যাগ, ওষুধ, একটি লুঙ্গি এবং একটি চাদর উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার বিকালে ডিভাইন রাবার গার্ডেনের শ্রমিকরা কাজ করতে গিয়ে মাথার খুলি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে আলামত উদ্ধার করে। মাথার খুলিটি কার বা কখন মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলামত ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হচ্ছে। স্থানীয় সূত্রগুলো জানায়, ওই এলাকার জঙ্গলে লোকজনের খুব একটা যাতায়াত নেই। এ সুযোগ কাজে লাগিয়ে সন্ত্রাসীরা সেখানে প্রায়ই অস্থায়ী আস্তানা গড়ে তোলে।

 চাঁদা আদায়ের জন্য জিম্মি করে ভিকটিমকে ওই এলাকায় নিয়ে যায় সন্ত্রাসীরা। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অপহরণের পর নির্জন জঙ্গলে নিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য