Homeজাতীয়দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের

দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের

শ্রীরামচন্দ্রকে অবমাননা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও হুমকির প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। গতকাল সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। একই দিন দেশের সব জেলা ও উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে সহযোগিতা করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে এ কর্মসূচিতে সব শান্তিকামী নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য