Homeঅপরাধযাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিনোদ বিশ্বাস (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ধানমন্ডির ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিলেন। 

সোমবার (১৫ জুন) রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিনোদ বিশ্বাস রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম নারায়ণ বিশ্বাস।

নিহতের ছোট ভাই বিধান বিশ্বাস জানান, রাত পৌনে ৯টার দিকে বিনোদ মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য