Homeআন্তর্জাতিকতিন হাজার ৫০০ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে আমিরাত

তিন হাজার ৫০০ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে আমিরাত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমের বিধিনিষেধ লঙ্ঘনের কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ৩,৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। 

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য নেশনের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অবহিত করেছে। 

অনলাইন কনটেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম সংক্রান্ত সংযুক্ত আরব আমিরাতের আইন লঙ্ঘনের কারণেই এসব নির্বাসনের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ আইনপ্রণেতাদের জানিয়েছে।  

সরকার আরও জানায়, বহিষ্কৃত ব্যক্তিদের সম্পদ ও জিনিসপত্র প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসারে তাদের বৈধ উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

সম্পত্তি হস্তান্তর বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সমস্যায় পড়া পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদকে আশ্বস্ত করেছে। 

এছাড়া বিদেশে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। 

আরও পড়ুন

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আয়োজন করবে পাকিস্তান

 বিশেষ করে অনলাইন, ডিজিটাল কনটেন্ট এবং জনসমক্ষে যোগাযোগ সংক্রান্ত নিয়মগুলোর ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার। 

অ্যাসোসিয়েশন অব ওভারসিজ পাকিস্তানিসের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ লাখ পাকিস্তানি সংযুক্ত আরব আমিরাতে বসবাস ও কাজ করেন। এই প্রবাসীরা পাকিস্তানের বার্ষিক  রেমিট্যান্স হিসেবে ৬০ কোটি ডলারেরও বেশি অর্থ দেশে পাঠান। 

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য