Homeপ্রবাসের খবরব্রিটিশ রাজনীতিতে লুৎফুরের মহাজয় ফরহাদের সূর্যোদয়

ব্রিটিশ রাজনীতিতে লুৎফুরের মহাজয় ফরহাদের সূর্যোদয়

পূর্ব লন্ডনের রাজনৈতিক অঙ্গনে আবারও উচ্চারিত হলো দুই বাংলাদেশি বংশোদ্ভূত নেতার বিজয়ের মহাকাব্য। টাওয়ার হ্যামলেটসে অভূতপূর্ব গণজোয়ারে চতুর্থবারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান।

অন্যদিকে নিউহ্যামে ইতিহাস গড়ে প্রথমবারের মতো লেবার পার্টির ব্যানারে বিজয়ী হয়েছেন ফরহাদ হোসেইন। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভোটের ফলাফল পাওয়া গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ দুই জয় শুধু নির্বাচনী ফলাফল নয়, বরং ব্রিটিশ রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান শক্তি, আত্মবিশ্বাস ও মর্যাদার অনন্য ঘোষণাপত্র। ফলাফলে জানা গেছে, টাওয়ার হ্যামলেটসের নির্বাচনে লুত্ফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। বিপুল ব্যবধানের এই জয়কে এরই মধ্যে স্থানীয়রা বলছেন ‘দ্বিগুণ ভোটের মহা জয়’।

২০১০ সালে শুরু হওয়া লুৎফুর রহমানের রাজনৈতিক যাত্রা নানা প্রতিকূলতা পেরিয়ে পৌঁছেছে নতুন উচ্চতায়। ফল ঘোষণার পর পূর্ব লন্ডনজুড়ে আনন্দমিছিল, উচ্ছ্বাস আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। অন্যদিকে নিউহ্যামে ফরহাদ হোসেনের বিজয় সৃষ্টি করেছে নতুন ইতিহাস। সিলেটের বালাগঞ্জ থেকে উঠে আসা এই তরুণ রাজনীতিক পেয়েছেন ২৫ হাজার ৫৩৮ ভোট।তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা অর্জন করেন ২০ হাজার ২৩৪ ভোট। প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে ফরহাদ হোসেন হয়ে উঠেছেন যুক্তরাজ্যের মূলধারার রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র। স্থানীয় জনসেবা, সামাজিক সম্প্রীতি এবং তরুণদের নিয়ে কর্মযজ্ঞ তাঁকে এনে দিয়েছে জনগণের অকুণ্ঠ সমর্থন।

 নুরুল হক শিপু, যুক্তরাজ্য

নিউজ সোর্স

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য