Homeআইন আদালতআইন আদালতসুপ্রিমকোর্ট  আইনজীবীদের  প্রার্থিতা বাতিলের প্রতিবাদে  সংবাদ সম্মেলন

সুপ্রিমকোর্ট  আইনজীবীদের  প্রার্থিতা বাতিলের প্রতিবাদে  সংবাদ সম্মেলন

গত বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে  আইনজীবী সমিতির প্রার্থিতা বাতিলের প্রতিবাদে  যুক্তরাজ্যস্থ  বাংলাদেশী আইনজীবীরা পূর্ব লন্ডনে বাংলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

পূর্ব লন্ডনের বাংলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্যে জ্যেষ্ঠ আইনজীবী স.ম. রেজাউল করিম  বলেন গঠনতন্ত্র অনুযায়ী  নির্বাচন সঙ্ক্রান্ত সমস্ত বিধিবিধান মেনে ফরম সংগ্রহ এবং জমা দিলেও সুপ্রিম কোর্টের সমস্ত নিয়ম নীতির ব্যত্যয় ঘটিয়ে তা অবৈধভাবে বাতিল করে  অ্যাডহক কমিটি ন্যাকারজনক ঘটনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীরাই এই অসাংবিধানিক অন্যায়ের শিকার হয়েছেন বলে তিনি প্রতিবাদ জানান ।

তিনি  বলেন শুধু জামাত এবং বিএনপির আইনজীবীদের প্রার্থীতা বহাল রেখে এই নিন্দনীয় কাজ করা হয়েছে ।  

রাজনীতি সংবাদ মাধ্যমের সংবাদকর্মীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ,  নির্বাচনের জন্য  গঠিত  এডহক কমিটি গঠন করা হয়েছে প্রচলিত নিয়ম নীতি উপেক্ষা করে , সবাইকে না জানিয়ে , বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এমন ব্যক্তিকে প্রধান করে এডহক কমিটি করা হয়েছে তারাই এইসব অন্যায় এবং অসংবিধানিক ঘটনার জন্ম দিচ্ছেন ।

আইনজীবী মনিরুল ইসলাম বলেন , যেখানে সুপ্রিম কোর্টের ৬০% থেকে ৭০% আইনজীবী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সেখানে জামাত – বিএনপি জিততে পারবে না । তাই  যেমন জাতীয় নির্বাচনে মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় বসেছে তেমনি এখানেও সেই মেকানিজমের নির্বাচনের চেষ্টা চলছে ।

যখন আবার আইনের শাসন প্রতিষ্ঠা হবে তখন একদিন এই নির্বাচনের ফলাফলও বাতিল হবে । তিনি অবিলম্বে এই প্রার্থিতা বাতিলের অসংবিধানিক কার্যক্রমকে বন্ধ করে তাদের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দাবী করেন ।

আইনজীবী সঞ্জয় রায় আইনজীবীদের প্রতি এই আচরণকে কালো অধ্যায় হিসেবে বর্ণনা করে বলেন , তিনি দাবী করে বলেন অবিলম্বে সুপ্রিম কোর্টকে এই কলঙ্ক থেকে মুক্তি দেয়া হোক ।

আইনজীবী সায়েদ আলি জিরু বলেন বাংলাদেশের মানুষের কাছেই ফিরিয়ে দিতে হবে মানুষের অধিকার । কোন অন্যয়ের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ মেনে নেবে না ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য