Saturday, March 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয় নির্বাচনঅর্ধশতাধিক বিএনপি নেতা বহিষ্কৃত

অর্ধশতাধিক বিএনপি নেতা বহিষ্কৃত

আগামী জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় সারা দেশে ১০টি সাংগঠনিক বিভাগে একসঙ্গে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

  বিদ্রোহী প্রার্থীতার কারনে নির্বাচনের তিন সপ্তাহ আগে এই বহিষ্কারের সিধান্ত কার্যকর করেছে বিএনপি। সারা দেশে ১০টি সাংগঠনিক বিভাগে  এই ব্যবস্থা নেয়া হয় ।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিনপির  প্রেস বিজ্ঞপ্তিতে এ  বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

l দলীয় শৃঙ্খলা ও নীতি  পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ,  তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে জোটের শরিকদের প্রার্থীর  বিরুদ্ধে দলীয় বিবেচনার  বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় দলের ১৩ জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।

রংপুর বিভাগ: দিনাজপুর-২ আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর-৫ এ জেড এম রেজয়ানুল হক, নীলফামারী-৪ রিয়াদ আরাফান সরকার রানা।

রাজশাহী বিভাগ: নওগাঁ- ৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, নাটোর-১ ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর- ৩ দাউদার মাহমুদ,রাজশাহী- ৫ ইসফা খাইরুল হক শিমুল, রাজশাহ- ৫ ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা- ৩ কে এম আনোয়ারুল ইসলাম,পাবনা – ৪ জাকারিয়া পিন্টু।

খুলনা বিভাগ: কুষ্টিয়া-১ আসনের নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২ আসনের মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ আসনের ডা. শহীদুল আলম, বাগেরহাট-১ আসনের ইঞ্জিনিয়ার মাসুদ ও বাগেরহাট-৪ আসনের খায়রুজ্জামান শিপন বহিষ্কৃত হয়েছেন।

বরিশাল বিভাগ: বরিশাল-১ আসনের আব্দুস সোবহান এবং পিরোজপুর-২ আসনের মোহাম্মদ মাহমুদ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ-১ মোহাম্মদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ মো. আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ অধ্যাপক মো. রেজাউল করিম, টাঙ্গাইল-১ অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ আসনের অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, নরসিংদী-৫ মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ-১ মো. মুমিন আলী ও মুন্সিগঞ্জ-৩ মো. মহিউদ্দিনকে বহিষ্কার করা হয়।

ময়মনসিংহ বিভাগ: কিশোরগঞ্জ-১ আসনের রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-১০ আসনের এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের মো. মোর্শেদ আলম, নেত্রকোনা-৩ আসনের মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া এবং শেরপুর-৩ আসনের মো. আমিনুল ইসলাম বাদশাহ বহিষ্কৃত হয়েছেন।

ফরিদপুর বিভাগ: মাদারীপুর-১ আসনের লাভলু সিদ্দিকী ও কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারিপুর-২ আসনের মিল্টন বৈদ্য, রাজবাড়ী-২ আসনের নাসিরুল হক সাবু, গোপালগঞ্জ-২ আসনের এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ-৩ আসনের অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ-৩  আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪  দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫ মামুনুর রশীদ, মৌলভীবাজার-৪ মহসিন মিয়া মধু এবং হবিগঞ্জ-১ আসনের শেখ সুজাত মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া-১ অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লা-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন ও চাঁদপুর-৪ এম এ হান্নান বহিষ্কৃত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম-১৪ অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম-১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ প্রকৌশলী ফজলুল আজীম এবং ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য