Tuesday, May 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডনপ্রবাসীদের ভোটার নিবন্ধনে উৎসাহিত করতে লন্ডনে প্রচার

প্রবাসীদের ভোটার নিবন্ধনে উৎসাহিত করতে লন্ডনে প্রচার

দীর্ঘদিনের দাবির পর অবশেষে দেশের বাইরে বসবাসরত দেড় থেকে দুই কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো প্রবাসীরা ডাকযোগে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এ সুযোগ কাজে লাগাতে প্রবাসীদের উৎসাহিত করতে লন্ডনে মাঠে নেমেছে ‘পলিসি ফর গুড গভর্ন্যান্স’ নামে একটি সংগঠন।

২৩ নভেম্বর রোববার প্রচণ্ড শীত উপেক্ষা করে পূর্ব লন্ডনের নিউহাম বারার গ্রিন স্ট্রিট ও স্টার্টফোর্ড এলাকায় সচেতনতামূলক প্রচার চালায় সংগঠনটি। ব্যস্ততম স্টার্টফোর্ড স্টেশন এলাকায় লিফলেট বিতরণসহ পথচারী বাংলাদেশিদের নির্বাচন কমিশনের অ্যাপে নিবন্ধন করতেও সহায়তা করে তারা।

সংগঠনের কো–অর্ডিনেটর মাহবুবা জেবিনের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন নাজমুল হুদা সাগর, মারুফ গিয়াস বাপ্পী, শেখ নাসির, ফয়সাল আহমেদ, কানিজ ফাতিমা, তুহিন মোল্লা, মাসুদুর রহমানসহ অন্যান্য সদস্যরা। তাঁরা উপস্থিত প্রবাসীদের মোবাইলে ইসি অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের ধাপ–ধাপ নির্দেশনা দেন এবং নির্ধারিত সময় সম্পর্কে জানিয়ে দেন। এর আগে ১৪ নভেম্বর ‘প্রবাস থেকে ভোট প্রদান’ শীর্ষক একটি সেমিনারেরও আয়োজন করে সংগঠনটি।

ইসি ঘোষণা অনুযায়ী, ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও ব্রিটিশ–বাংলাদেশিরা পোস্টাল ভোটিংয়ের জন্য অ্যাপে নিবন্ধন করতে পারবেন। লন্ডনস্থিত বাংলাদেশ হাইকমিশনও এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটে প্রচারণা চালাচ্ছে। তবে রাজনৈতিক দলের পক্ষ থেকে তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অনেক প্রবাসী।

পলিসি ফর গুড গভর্ন্যান্সের কো–অর্ডিনেটর মাহবুবা জেবিন বলেন, লন্ডনের পাশাপাশি যুক্তরাজ্যের অন্যান্য শহরেও প্রচারণা চালানো হবে, যাতে প্রবাসীরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত হন।

বাংলাদেশ হাইকমিশন জানায়, লন্ডনপ্রবাসীদের ভোটাধিকার বিষয়ে ওয়েবসাইট, ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তথ্য, ইনফোগ্রাফিক ও ভিডিও প্রচার করা হচ্ছে। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, “গত চার দিন ধরে আমরা যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধনপ্রক্রিয়া তুলে ধরছি। অধিকসংখ্যক প্রবাসীকে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রবাসী সংগঠনকে যুক্ত করা হবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য