Homeজাতীয়১০ সংসদীয় কমিটি গঠন, একটিরও সভাপতি পদ পায়নি বিরোধী দল

১০ সংসদীয় কমিটি গঠন, একটিরও সভাপতি পদ পায়নি বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর কোনোটিতেই সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি। জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ৩৯টি এবং বিষয়ভিত্তিক ১১টি। গতকাল রোববার রাতে গঠিত এই ১০টিসহ এখন পর্যন্ত ৩৬টি কমিটি হয়েছে। এর মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি দেওয়া হয়েছে বিরোধী দল থেকে।

গতকাল চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদাভাবে ১০টি কমিটি গঠনের প্রস্তাব করেন। সেগুলো কণ্ঠভোটে পাস হয়। এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবুল খায়ের ভূঁইয়াকে; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মুন্সী রফিকুল আলমকে; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শামছুর রহমান শিমুল বিশ্বাসকে; নৌপরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে জয়নুল আবদিন ফারুককে; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরকতউল্লা বুলুকে; পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে।

গতকাল কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়ের বদলে বিএনপির আরেক সংসদ সদস্য শাহাদাত হোসেনকে এ কমিটির সভাপতি করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য