Homeঅর্থনীতিবিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান। তাঁকে তিন বছরের মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুর রহমান খানকে অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুর রহমান খান যোগদানের তারিখ থেকে তিন বছরের মেয়াদে এ পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খান বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট কার্যক্রম ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. আবদুর রহমান খান। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন।

চলতি বছরের ২৯ জুন এনবিআরের চেয়ারম্যান হিসেবে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য