Homeঅপরাধমগবাজারে লরির ধাক্কায় নিহত ২

মগবাজারে লরির ধাক্কায় নিহত ২

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় রিপন (৪০) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মগবাজার ওয়্যারলেস গেটে ফ্লাইওভার থেকে নামার মুখে ঘটে এ দুর্ঘটনা পরে সোমবার (১০ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটের দিকে আহত তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

জানা যায়, দুর্ঘটনায় নিহত জামান আহমেদ নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে। অপর নিহত রিয়াদ হোসেন একই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে। আহত রিপনের বাড়ি ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায়। তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামে।

প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ জানান, রাত সাড়ে ১১টার দিকে ওয়্যারলেস গেটের সামনে দ্রুতগতির একটি লরি পেছন থেকে মোটরসাইকেল ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা জামান আহমেদ ও রিয়াদ হোসেন এবং পথচারী রিপন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ২০ মিনিটের দিকে জামান আহমেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর কিছুক্ষণ পর রিয়াদ হোসেনও মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ রাখা হয়েছে ঢামেক হাসপাতালের মর্গে।

এদিকে রমনা থানার ডিউটি অফিসার এসআই নাইমুল বলেন, কনটেইনার পরিবহনকারী একটি খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য