Homeজাতীয়রুমায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই পর্যটকের

রুমায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই পর্যটকের

বান্দরবানের রুমার বগালেক-কেওক্রাডং সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে গেলে দুই পর্যটক নিহত হয়েছেন। তারা হলেন- মো. জামির উদ্দিন (৩২) ও রুপাইয়া আক্তার রুপা (৩০)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পেঁপেবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমা থানার ওসি মানস বড়ুয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় টুরিস্ট গাইডের সদস্যরা গিয়ে গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশগুলো বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ১০ জনের একটি পর্যটক দল বৃহস্পতিবার বগালেক পর্যটন স্পটে বেড়াতে আসে। রাতে বাকিরা কটেজে থাকলেও জামির উদ্দিন ও রুপাইয়া আক্তার রুপা মোটরসাইকেল নিয়ে কেওক্রাডং রওনা দেন। গভীর রাতে কেওক্রাডং থেকে ফেরার পথে পাহাড়ি ঢালুতে নামতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তারা খাদে পড়ে যান। পরে স্থানীয়রা পুলিশ ও ট্যুরিস্ট গাইডদের খবর দিলে তারা এসে অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তাদের লাশগুলো উদ্ধার করে। মো. জামির উদ্দিন ভোলার চর বোরখান উদ্দিনের এবং রুপাইয়া আক্তার রুপা ঢাকার গাজীপুরের। তবে তারা স্বামী-স্ত্রী ছিলেন কি না সে বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য