Homeরাজনীতিআওয়ামী লীগকক্সবাজারে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ভিডিও ভাইরাল

কক্সবাজারে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ভিডিও ভাইরাল


কক্সবাজারের রামু উপজেলায় ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২০ থেকে ৩০ জনের একটি দলকে শোডাউন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা ও শোনা যায়।

ভিডিওতে শোনা যায়, অংশগ্রহণকারীরা ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’- এ ধরনের স্লোগান দিচ্ছেন।

স্থানীয় সূত্রের দাবি, রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক, শাহীন সরোয়ার কাজল, মুবিনুল হাসান নয়ন ও সাকিবের নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক খবরের কাগজকে বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইনের নির্দেশে রবিবার সকালে আমরা মোটরসাইকেল শোডাউন করেছি। আমরা সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

অপর যুগ্ম আহ্বায়ক শাহীন সরোয়ার কাজল বলেন, ‘রবিবার সকালে রামুর বিকেএসপি এলাকায় এ শোডাউন হয়েছে। সংগঠনের দুঃসময়েও আমরা রাজপথে আছি।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমার জানামতে রবিবার সংগঠন ছাত্রলীগের কোনো মোটরসাইকেল শোডাউন হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আগেরও হতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য