Homeঅপরাধমোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, ৪৩ সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, ৪৩ সেলাই

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তরা বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে আলোচলায় আসছে। এবার ওসমান গনি নামে এক এসআইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের, ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন। জানা গেছে, এসআই ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশে কর্মরত আছেন।

এ ঘটনায় ওসমান গনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবউজ্জামান তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি।’ তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আমরা জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।’

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে ধরতে পারেননি। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পুলিশ কর্মকর্তার পিঠে অন্তত ৪৩টি সেলাই লেগেছে। তার পিঠজুড়েই ক্ষত তৈরি হয়েছে। গত ২২ জুলাই সকালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি এসআই ওসমান গনির বাসার সামনে এসে তার সঙ্গে দেখা করেন ও পাসপোর্টের বিষয়ে কথা বলেন। গতকালের হামলার সঙ্গে এই তিন ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য