Homeঅপরাধচাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ছিনতাই মামলার আসামি

চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ছিনতাই মামলার আসামি

রাজধানীর আদাবরে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন মো. জাহিদ নামের এক যুবক। তিনি বিকাশ এজেন্টকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই মামলার অন্যতম আসামি।

শনিবার দুপুরে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম।

পুলিশেদ্র ভাষ্য, শনিবার সকালে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে শেখ খোরশেদ মিয়ার কাছ থেকে চাপাতির ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা আদায় করেন জাহিদ। পরে তাতেও সন্তুষ্ট না হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে খোরশেদ মিয়ার বাসায় ঢুকে জোর করে আলমারি থেকে আরও ৩০ হাজার টাকা নিয়ে যান তিনি।

এ সময় বাসার টেলিভিশন, ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন আসামি। একপর্যায়ে খোরশেদ মিয়া বাধা দিলে তাকে চাপাতি নিয়ে ধাওয়া করেন। পরে জাহিদকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আদালতে হাজির করা হয়। তবে আদালতের হাজতখানায় নেওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়লে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উল্লেখ্য, গত ১৬ জুন আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই হয়। ওই ঘটনায় জাহিদ অন্যতম আসামি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাতে গেলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি এবং এসআই আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী আহত হন এবং এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য