কাজী রুবী হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে একটি স্মরণসভার আয়োজন করা হয় । একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার উদ্যোগে সভাটি আয়োজিত হয়। উক্ত স্মরণসভায় বক্তারা বলেন, কাজী রুবী হক ছিলেন একজন দক্ষ সংগঠক, মানবাধিকারকর্মী, আদর্শ গৃহিণী, স্নেহময়ী মা এবং নিবেদিতপ্রাণ শিক্ষক। ব্রিটেনে বেড়ে উঠলেও তিনি বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। ব্রিট কাজী শাহ রুবী হক শুধু একজন শিক্ষক বা কমিউনিটি অ্যাকটিভিস্টই ছিলেন না, তিনি ছিলেন প্রবাসী বাঙালি নারীদের জন্য এক অনুপ্রেরণার নাম।
তিনি যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাখার সাধারণ সম্পাদক, জাতীয় নারী জোট ইউকের সভাপতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের মহিলা শাখা (ইংল্যান্ড)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। সভার সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ এনামুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি জামাল আহমদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক শামীম চৌধুরী, কবি শামীম আজাদ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, নারী নেত্রী হোসনেয়ারা মতিন, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোৎস্না ইসলাম, রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাইদা চৌধুরী, মানবাধিকার নেত্রী রীনা মোশাররফ, হিউম্যান রাইটস কমিশনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী এবং ইউকে নারী জোটের উমা জাফর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী। কাজী রুবী হকের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর স্বামী অ্যাডভোকেট কাজী মুজিবুল হক মনি, চাচা শাহ আলফাজুর রহমান, মাহমুদুর রহমান শানুর, চিত্রপরিচালক মনসুর আলী, নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত, অভিনেত্রী ইয়াসমিন রুহী, সাবেক কাউন্সিলর আহবাব হোসেন, নির্মূল কমিটির সাবেক সভাপতি নুরুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট এম. এ. করিম, শিক্ষক মিসবাহ কামাল, কবি নজরুল ইসলাম অকিব, স্বেচ্ছাসেবক লীগের সাদ আহমদ সাদ এবং সাংবাদিক আব্দুল বাছির, বাতিরুল হক সর্দার, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ নাহাস পাশা, জনমতের সম্পাদক মুসলেহ উদ্দিন আহমেদ, সাংবাদিক এ. রহমান অলি, সংগীতশিল্পী মোস্তাফা কামাল মিলন, আরও অনেকে।


